জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল আজ সোমবার(27/01/2014) প্রকাশ করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।সারা দেশে মোট ৫১৬টি অধিভুক্ত সম্মান কলেজের ৩০টি বিষয়ে দুই লাখ ৪৭ হাজার ১৪৫টি আসনের বিপরীতে চার লাখ ১৩ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।এরমধ্যে প্রথম মেধা তালিকাভুক্ত এক লাখ ৭২ হাজার ৫৮২ জনসহ সব পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা তাদের ফলাফল sms এর মাধ্যমে জেনে নিতে পারবেন।মুঠোফোনে sms এ জানতে মেসেজ অপশনে গিয়ে NU AT (Roll No) লিখে 16222 নম্বরে Send করে ফলাফল জানা যাবে।এছাড়া আজ রাত নয়টার পর থেকে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions থেকেও ফলাফল জানা যাবে।

