Windows 7 এর বিক্রয় বন্ধ করে দিল Microsoft

XP এর পর এবার পালা Windows 7 এর? কিছুদিন আগেই উইনডোজ XP এর সমস্ত আপডেট বন্ধ করে দেওয়া হয়। এবার Microsoft খুচরো বিক্রি বন্ধ করল Windows7  ও Windows8 এর সফ্টওয়ার।
অনেকদিন আগেই Microsoft উইনডোজ সেভেন সফ্টওয়ার বিক্রি করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু অরজিনাল ইকিউপমেন্ট ম্যানুফ্যাকচার (OEMs) আর অনুমতি দিল না Windows 7  ও Windows 8 বিক্রি করার। এর থেকে স্পষ্ট যে, Windows 10 নিয়ে যে বাজারে আগের থেকেই ঝড় উঠেছে, তার বাজার ধরতেই নয়া পদক্ষেপ Microsoft এর।
Windows 7 এর রক্ষণাবেক্ষন ২০১৫ই জানুয়ারির মধ্যেই শেষ করবে মাইক্রোসফ্ট। আর এদিকে পরের বছর বাজারে আসছে উইনডোজ ১০।  উইনডোজ ১০ প্রিভিউ সংস্করণ ইতিমধ্যে দশ লক্ষ কাস্টমার ডাউনলোড করেছেন।